| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১২ ০৯:৪৭:২১
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (১২ অক্টোবর)। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থাসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

ফ্যামিলি কার্ডের নামে টাকা দাবি করলে কী করবেন?

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে প্রতারণা এড়াতে বিশেষ সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্ট বার্তায় জানানো হয়েছে, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ বা তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নামে কাউকে কোনো টাকা দিতে হবে না।

কেউ ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বা তালিকায় নাম অন্তর্ভুক্তির কথা বলে টাকা দাবি করলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রবীণ ও প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির অনুরোধ

তথ্য সংগ্রহের সময় পরিবারের সব সদস্যের তথ্য যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তথ্য সংগ্রহের সময় কোনো যোগ্য ব্যক্তি বাদ না পড়েন এবং প্রকৃত প্রয়োজন বিবেচনায় সহায়তার অগ্রাধিকার নির্ধারণ করা যায়।

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের সময় নাগরিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...