আজ ২১ ক্যারেট একভরি সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। সোমবার (৫ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দেশের বাজারে এই দামেই সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২, ২১ ও ১৮ ক্যারেটের পাশাপাশি সনাতন পদ্ধতির সোনার দামও কমানো হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, মঙ্গলবার দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম হলো:
* ২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা
* ২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা
* ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা
* সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমেছে। আগে এই মানের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম হলো:
* ২২ ক্যারেট: ৪ হাজার ৩১৬ টাকা
* ২১ ক্যারেট: ৪ হাজার ১৪১ টাকা
* ১৮ ক্যারেট: ৩ হাজার ৫৫৮ টাকা
* সনাতন পদ্ধতি: ২ হাজার ৬৮৩ টাকা
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ দাম কার্যকর থাকবে।
রাকিব/
