২৩ সেপ্টেম্বর আসছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ চীনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শাওমি ১৮ প্রো ও শাওমি ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে ৭ সেপ্টেম্বর ২ ন্যানোমিটার প্রযুক্তির ‘এক্সরিং ও৩’ (XRING O3) প্রসেসর ও এলপিডিডিআর৬ মেমোরি প্রযুক্তি নিয়ে শাওমি ১৮ ফোল্ড উন্মোচন করে প্রতিষ্ঠানটি। শাওমি গ্রুপের প্রেসিডেন্ট লু ওয়েইবিংয়ের দাবি, নতুন সিরিজে ডিজিটাল ফ্ল্যাগশিপ ফোনে বড় ধরনের আপগ্রেড আনা হবে।
শাওমি ১৮ প্রোতে থাকছে দুই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
শাওমি ১৮ প্রোর সবচেয়ে আলোচিত ফিচারগুলোর একটি হতে পারে পেছনের সেকেন্ডারি ডিসপ্লে। এতে সাধারণ উইজেট দেখার পাশাপাশি জেনারেটিভ এআই ব্যবহার করে পানি পানের রিমাইন্ডার, রান্নার টাইমার বা পোমোডোরো টাইমারের মতো বিভিন্ন টুল তৈরি ও ব্যবহারের সুবিধা থাকতে পারে।
ক্যামেরার ক্ষেত্রে লাইকা-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপে দুটি ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এর একটি প্রধান ক্যামেরা এবং অন্যটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা হিসেবে কাজ করতে পারে।
ফোনটিতে ১.৫কে রেজল্যুশনের ফ্ল্যাট ডিসপ্লে ও প্রায় ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। চার্জিংয়ের জন্য ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি প্রাইভেসি মোড ও ফিজিক্যাল এআই বাটন থাকার কথাও শোনা যাচ্ছে।
১৮ প্রো ম্যাক্সে ৮,৫০০ এমএএইচ ব্যাটারি
সিরিজের বড় মডেল শাওমি ১৮ প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকার তথ্য এসেছে। ক্যামেরায় স্মার্টসেন্সের ২০০ মেগাপিক্সেল প্রধান সেন্সর এবং LOFIC প্রযুক্তির ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর ব্যবহার করা হতে পারে।
পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ চিপসেট থাকতে পারে। ফাঁস হওয়া গিকবেঞ্চ তথ্য অনুযায়ী, চিপটির সর্বোচ্চ ক্লক স্পিড ৫.১১ গিগাহার্টজ পর্যন্ত হতে পারে।
ব্যাটারির দিক থেকেও বড় আপগ্রেড আসতে পারে। শাওমি ১৮ প্রো ম্যাক্সে ৮,৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১০০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার তথ্য পাওয়া গেছে।
পরে আসতে পারে সাধারণ শাওমি ১৮
শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের সঙ্গে সাধারণ শাওমি ১৮ উন্মোচন নাও হতে পারে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফোনটি চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৭ সালের জানুয়ারিতে বাজারে আসতে পারে। এতে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকার গুঞ্জনও রয়েছে।
সফটওয়্যারের ক্ষেত্রে নতুন সিরিজে অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক HyperOS 4 ব্যবহারের কথা বলা হচ্ছে। তবে ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, দাম ও বাজারভেদে স্পেসিফিকেশনসহ এসব তথ্যের বেশির ভাগই এখনো গুঞ্জন বা ফাঁস হওয়া তথ্য। আনুষ্ঠানিক উন্মোচনের সময় শাওমি চূড়ান্ত তথ্য জানাবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
