নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোতে কর্মস্থলের এলাকা ও গ্রেডভেদে মূল বেতনের ২৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সবচেয়ে বেশি ৬০ শতাংশ বাড়িভাড়া প্রযোজ্য হবে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কর্মরত ১৬ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জন্য।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন ও বিভিন্ন ভাতার পাশাপাশি বাড়িভাড়ার নতুন হারও নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।
ঢাকায় সর্বোচ্চ বাড়িভাড়া
নতুন পে-স্কেল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৫০ শতাংশ এবং গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
অন্যান্য সিটি করপোরেশন ও নির্দিষ্ট এলাকায় হার কত
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এলাকার পাশাপাশি সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার ঢাকার তুলনায় কিছুটা কম।
এখানে গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত ৫০ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের জন্য ৩০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
দেশের অন্যান্য এলাকায় বাড়িভাড়া
দেশের অন্যান্য এলাকার জন্য গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা।
গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত বাড়িভাড়ার হার ৩৫ শতাংশ। গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের জন্য ২৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
পুরোনো কাঠামোর তুলনায় কী পরিবর্তন হলো?
নতুন পে-স্কেলে কিছু ক্ষেত্রে বাড়িভাড়ার শতাংশ আগের কাঠামোর তুলনায় কমেছে। তবে একই সঙ্গে মূল বেতনও বাড়ানো হয়েছে। ফলে শতাংশের হার কমলেও অনেক চাকরিজীবীর প্রকৃত বাড়িভাড়ার অর্থ আগের তুলনায় বেশি হতে পারে।
বর্তমান কাঠামোয় ঢাকার সিটি করপোরেশন এলাকায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ, ৯ হাজার ৭০১ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ১৬ হাজার ১ থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত ৫৫ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হয়। ৩৫ হাজার ৫০১ টাকার বেশি মূল বেতনের ক্ষেত্রে হার ৫০ শতাংশ, নির্দিষ্ট ন্যূনতম অর্থের শর্তসহ।
নতুন পে-স্কেলের কার্যকারিতা
নতুন ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতন ও বিভিন্ন সুবিধা ধাপে ধাপে কার্যকর করার ব্যবস্থা রাখা হয়েছে। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতনের পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হবে।
এ ছাড়া নতুন পে-স্কেল কার্যকর হওয়ার পর বর্তমানে দেওয়া বিশেষ প্রণোদনা বন্ধ হবে। ১ জুলাই থেকে প্রজ্ঞাপন জারির সময় পর্যন্ত দেওয়া বিশেষ প্রণোদনার অর্থ বেতন বকেয়ার সঙ্গে সমন্বয় করার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
