১০,০০০mAh ব্যাটারি নিয়ে Redmi Note 17 Pro Max 5G উন্মোচন
প্রযুক্তি ডেস্ক: নতুন প্রজন্মের Redmi Note 17 সিরিজে আরও শক্তিশালী দুটি স্মার্টফোন উন্মোচন করেছে Xiaomi। ফিলিপাইনের বাজারে Redmi Note 17 Pro 5G ও Redmi Note 17 Pro Max 5G নামে ফোন দুটি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বড় ব্যাটারি, উজ্জ্বল AMOLED ডিসপ্লে, দ্রুত চার্জিং এবং উন্নত পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতাকে ফোন দুটির অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে।
দুই ফোনেই রয়েছে HyperOS 3 এবং 5G কানেক্টিভিটি। এর মধ্যে Redmi Note 17 Pro Max 5G মডেলে দেওয়া হয়েছে বিশাল ১০,০০০mAh ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং।
Redmi Note 17 Pro Max 5G-এর ফিচার
Redmi Note 17 Pro Max 5G-তে রয়েছে ৬.৮৩ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। এতে ১২০Hz রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৩৫০০ নিট উজ্জ্বলতা এবং ২৪০Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ডিসপ্লেটি Gorilla Glass Victus 2 দিয়ে সুরক্ষিত।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেট। সর্বোচ্চ ১২GB RAM ও ৫১২GB স্টোরেজের সুবিধা পাওয়া যাবে।
ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রধান ক্যামেরায় OIS সুবিধাও রয়েছে।
সবচেয়ে বড় চমক ব্যাটারিতে। ফোনটিতে ১০,০০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে।
Redmi Note 17 Pro 5G-তে যা থাকছে
অন্যদিকে Redmi Note 17 Pro 5G মডেলেও রয়েছে ৬.৮৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এতে ১.৫K রেজোলিউশন, ১২০Hz রিফ্রেশ রেট, ২৪০Hz টাচ স্যাম্পলিং এবং সর্বোচ্চ ৩৫০০ নিট উজ্জ্বলতা রয়েছে। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে Gorilla Glass Victus 2।
এই ফোনে রয়েছে Snapdragon 6s Gen 4 প্রসেসর। সর্বোচ্চ ১২GB RAM এবং ৫১২GB স্টোরেজের সংস্করণ পাওয়া যাবে।
ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাটারিতে Redmi Note 17 Pro 5G-তে রয়েছে ৮,৩৪০mAh ক্ষমতা। এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা দেওয়া হয়েছে।
দুই ফোনেই পানি-ধুলা প্রতিরোধ
Redmi Note 17 Pro সিরিজের ফোন দুটিতে উন্নত পানি, ধুলা ও ড্রপ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। Pro Max মডেলে P66, IP68, IP69 এবং IP69K রেটিং উল্লেখ করা হয়েছে। Pro মডেলেও P66, IP68 এবং IP69 রেটিং রয়েছে।
এ ছাড়া দুই ফোনেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ও স্টেরিও স্পিকার রয়েছে। সফটওয়্যার হিসেবে থাকছে HyperOS 3।
ফিলিপাইনে দাম কত
ফিলিপাইনের বাজারে Redmi Note 17 Pro Max 5G-এর দাম শুরু হয়েছে ২৮,৯৯৯ ফিলিপাইন পেসো থেকে।
মডেলভেদে দাম:
-
৮GB+২৫৬GB: ₱২৮,৯৯৯
-
১২GB+২৫৬GB: ₱৩০,৯৯৯
-
১৬GB+৫১২GB: ₱৩২,৯৯৯
Redmi Note 17 Pro 5G-এর দাম:
-
৬GB+১২৮GB: ₱২০,৯৯৯
-
৬GB+২৫৬GB: ₱২২,৯৯৯
-
৮GB+২৫৬GB: ₱২৩,৯৯৯
কোথায় পাওয়া যাবে
ফিলিপাইনে Xiaomi-এর স্টোরের পাশাপাশি Lazada ও Shopee-এর মাধ্যমে ফোন দুটি কেনা যাবে।
১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত Early Bird অফারে ক্রেতারা Redmi Watch 6 Active অথবা Redmi Buds 8 Lite-এর মতো উপহার পাওয়ার সুযোগ থাকছে। এছাড়া প্রি-অর্ডারের ক্ষেত্রে ৫০০ পেসো অগ্রিম দিয়ে সর্বোচ্চ ২,০০০ পেসো পর্যন্ত ছাড় এবং VIP Card, SB19 Photocards ও পোস্টারের মতো উপহার পাওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া একই সিরিজের Redmi Note 17 5G ও Redmi Note 17 4G মডেলও বাজারে এসেছে। এগুলোর দাম যথাক্রমে ১৫,৯৯৯ ও ১৩,৯৯৯ ফিলিপাইন পেসো থেকে শুরু।
Redmi Note 17 Pro Max 5G-এর মূল স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৮৩ ইঞ্চি FHD+ AMOLED, ১২০Hzচিপসেট: Qualcomm Snapdragon 6 Gen 5RAM/স্টোরেজ: সর্বোচ্চ ১৬GB+৫১২GBরিয়ার ক্যামেরা: ৫০MP + ৮MP আল্ট্রা-ওয়াইডফ্রন্ট ক্যামেরা: ৩২MPব্যাটারি: ১০,০০০mAhচার্জিং: ১০০W ফাস্ট চার্জিংরিভার্স চার্জিং: ২৭Wঅপারেটিং সিস্টেম: HyperOS 3নেটওয়ার্ক: 5G ও 4Gরেটিং: P66/IP68/IP69/IP69K
Redmi Note 17 Pro 5G-এর মূল স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৮৩ ইঞ্চি ১.৫K AMOLED, ১২০Hzচিপসেট: Qualcomm Snapdragon 6s Gen 4RAM/স্টোরেজ: সর্বোচ্চ ১২GB+৫১২GBরিয়ার ক্যামেরা: ৫০MP + ৮MP আল্ট্রা-ওয়াইডফ্রন্ট ক্যামেরা: ১৬MPব্যাটারি: ৮,৩৪০mAhচার্জিং: ৬৭W ফাস্ট চার্জিংরিভার্স চার্জিং: ২২.৫Wঅপারেটিং সিস্টেম: HyperOS 3নেটওয়ার্ক: 5G ও 4Gরেটিং: P66/IP68/IP69
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
