| ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৬ ১০:৫৭:০৪
সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: আগামী শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। এজন্য শুধু এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার নিয়মিত কর্মদিবস।

তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

দুর্গাপূজার ছুটির হিসাব

ধর্মীয় ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ১০ অক্টোবর শনিবার মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী পালিত হবে।

দুর্গাপূজার মূল পর্ব শুরু হবে ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমীর মধ্য দিয়ে। ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।

হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহাসপ্তমী ও মহাষ্টমী উপলক্ষে অতিরিক্ত দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে।

কীভাবে মিলবে টানা ৫ দিনের ছুটি

ছুটির হিসাবটি হলো—

২০ অক্টোবর, মঙ্গলবার — মহানবমী, সরকারি ছুটি

২১ অক্টোবর, বুধবার — বিজয়া দশমী, সরকারি ছুটি

২২ অক্টোবর, বৃহস্পতিবার — নৈমিত্তিক ছুটি নিলে

২৩ অক্টোবর, শুক্রবার — সাপ্তাহিক ছুটি

২৪ অক্টোবর, শনিবার — সাপ্তাহিক ছুটি

অর্থাৎ ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন কর্মবিরতির সুযোগ পাওয়া যাবে।

তবে নৈমিত্তিক ছুটি নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের প্রচলিত নিয়ম ও অনুমোদন প্রযোজ্য হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...