| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

পটকা মাছ রান্না করে খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৫ ২১:০১:১৫
পটকা মাছ রান্না করে খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ রান্না করে খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে মো. আজহারুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের অন্য চার সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম ওই গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি বড়দল বাজারে মুদি দোকান চালাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা স্থানীয় একটি বাজার থেকে পটকা মাছ কিনে বাড়িতে রান্না করেন। মাছ খাওয়ার পরপরই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে আজহারুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে আজহারুল ইসলামের স্ত্রী, মা, ছেলে ও মেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, পটকা মাছ খেলে বিষক্রিয়া হতে পারে। এ কারণে এ ধরনের মাছ খাওয়া থেকে বিরত থাকতে মানুষকে নিরুৎসাহিত করা হয়। তবে বড়দলের ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পটকা মাছের বিষক্রিয়ার কারণেই পাঁচজন অসুস্থ হয়েছেন কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চিকিৎসকদের মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...