| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমছে, তবে বাড়বে টাকার অঙ্ক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৪:৫৩:৩৬
নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমছে, তবে বাড়বে টাকার অঙ্ক

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ানোর প্রস্তাব করা হলেও গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার হার কমানো হচ্ছে। বিদ্যমান ২০১৫ সালের পে স্কেলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

তবে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব থাকায় বাড়িভাড়া ভাতার হার কমলেও আগের তুলনায় টাকার অঙ্কে এই ভাতা বাড়বে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো ২০২৬ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। মন্ত্রিসভার সভার কার্যবিবরণী থেকে নতুন কাঠামোয় বিভিন্ন ভাতার পরিবর্তনের এসব তথ্য জানা গেছে।

কোন এলাকায় বাড়িভাড়া ভাতা কত কমছে

নতুন পে স্কেলে ঢাকা সিটি করপোরেশন ছাড়া অন্যান্য সিটি করপোরেশন ও সাভার উপজেলায় বাড়িভাড়া ভাতার হার ৪০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ থেকে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া এসব এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতার হার ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

কমছে উচ্চ গ্রেডের ইনক্রিমেন্টের হার

নতুন পে স্কেলে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হারও কমানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ গ্রেড যত উঁচু হবে, বার্ষিক বেতন বৃদ্ধির হারও তুলনামূলক কম হবে।

তবে নতুন কাঠামোয় ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও বহাল রয়েছে।

প্রথম গ্রেডের বেতনও কিছুটা কমানো হয়েছে

জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করেছিল। তবে সচিব কমিটির সুপারিশে তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া ৮ম ও ৯ম গ্রেডে কমিশনের প্রস্তাবিত ১০৫ শতাংশ বেতন বৃদ্ধির হার কমিয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

ধাপে ধাপে কার্যকর হবে নতুন বেতন

নতুন পে স্কেলে প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর করার প্রস্তাব রয়েছে। পরবর্তী দুই ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে।

অন্যদিকে বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।

চিকিৎসা ও মোবাইল ভাতায় পরিবর্তন

নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৫০ বছর পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়সীরা ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।

পেনশনারদের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ বছর বয়সীদের মাসে ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীদের ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ১ম থেকে ৫ম গ্রেডের জন্য মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের জন্য ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

বাড়ছে আরও কয়েকটি ভাতা

নতুন কাঠামোয় যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে বাংলা নববর্ষ ভাতার হার কমানোর প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান মূল বেতনের ২০ শতাংশের পরিবর্তে নতুন কাঠামোয় এই ভাতা ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

ফলে নতুন পে স্কেলে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লেও বিভিন্ন ভাতার হার ও কাঠামোয় একাধিক পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে বাড়িভাড়া ভাতার শতাংশ কমলেও বেতন বৃদ্ধির কারণে প্রকৃত টাকার অঙ্কে ভাতা কতটা বাড়বে, সেটিই এখন সরকারি চাকরিজীবীদের অন্যতম আগ্রহের বিষয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...