| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

তেলাপোকা দিয়ে বিস্ময়কর আবিষ্কার বিজ্ঞানীদের

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১১ ১০:২২:২৩
তেলাপোকা দিয়ে বিস্ময়কর আবিষ্কার বিজ্ঞানীদের

নিজস্ব প্রতিবেদক: তেলাপোকাকে কাজে লাগিয়ে ‘প্যারা-বর্গ’ (Paraborg) নামে এক অভিনব জৈব-রোবট প্রযুক্তি তৈরি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। জীবন্ত প্রাণীর ক্ষমতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাইবর্গ ভবিষ্যতে ধ্বংসস্তূপে উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞানীরা সাধারণ তেলাপোকার পিঠে বিশেষ একটি হাই-টেক ব্যাকপ্যাক বসিয়ে এই প্যারা-বর্গ তৈরি করেছেন। ছোট ব্যাকপ্যাকটিতে রয়েছে ক্ষুদ্র ক্যামেরা এবং দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন একটি ইনজেকশন দেওয়ার যন্ত্র। তেলাপোকা আকারে ছোট ও অত্যন্ত নমনীয় হওয়ায় ধ্বংসস্তূপের ফাঁক বা সরু জায়গায় সহজেই চলাচল করতে পারে।

তেলাপোকার স্নায়ুতন্ত্রের সঙ্গে সূক্ষ্ম তারের মাধ্যমে ইলেকট্রোড সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দূর থেকে বৈদ্যুতিক সংকেত দিয়ে তেলাপোকার চলাচলের দিক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। ফলে ল্যাবে বসেই বিজ্ঞানীরা নির্দিষ্ট গন্তব্যের দিকে এসব সাইবর্গ তেলাপোকাকে পরিচালনা করতে পারেন।

এই প্রযুক্তির অন্যতম লক্ষ্য হলো দুর্যোগের সময় উদ্ধারকাজ সহজ করা। কোনো ভবন ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের কাছে উদ্ধারকর্মীদের পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে প্যারা-বর্গ ধ্বংসস্তূপের সরু ফাঁক দিয়ে প্রবেশ করে ক্যামেরার সাহায্যে আটকে পড়া ব্যক্তির অবস্থান শনাক্ত করতে পারে।

শুধু অবস্থান শনাক্ত করাই নয়, জরুরি পরিস্থিতিতে আটকে থাকা ব্যক্তিকে প্রয়োজনীয় ওষুধ বা জীবনরক্ষাকারী ইনজেকশন দেওয়ার সম্ভাবনাও রয়েছে এই প্রযুক্তিতে।

পরীক্ষায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সাইবর্গ তেলাপোকাগুলোর প্রায় শতভাগ সাফল্য দেখা গেছে। আটকে থাকা ব্যক্তির শরীরের প্রায় ১৫ সেন্টিমিটারের মধ্যে পৌঁছাতে পারলে স্বয়ংক্রিয়ভাবে ইনজেকশন দেওয়ার সক্ষমতাও প্রদর্শন করেছে এটি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...