| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মক্কার ক্লক টাওয়ারে হঠাৎ বজ্রপাত, ভিডিও ভাইরাল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৭ ২২:০০:১৯
মক্কার ক্লক টাওয়ারে হঠাৎ বজ্রপাত, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে তীব্র ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে বিখ্যাত ক্লক টাওয়ারের চূড়ায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

কাবা শরিফের কাছেই অবস্থিত বিশ্বের অন্যতম উঁচু ভবন আবরাজ আল-বাইত, যা মক্কা ক্লক টাওয়ার নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকার আকাশ চিরে তীব্র আলোর ঝলক সরাসরি টাওয়ারের চূড়ায় আঘাত করছে। বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য আশপাশের এলাকা আলোকিত হয়ে ওঠে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত থেকে মক্কা ও আশপাশের এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাবা শরিফের মাতাফে অবস্থানরত ওমরাহযাত্রী ও অন্যান্য পুণ্যার্থীদেরও কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।

আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য মক্কা অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরাসরি ক্লাসের পরিবর্তে দূরশিক্ষণ বা অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনও মক্কা অঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এদিকে ক্লক টাওয়ারে বজ্রপাত হলেও ভবনটির কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবনটিতে বজ্রপাত প্রতিরোধে উন্নত লাইটনিং রড বা বজ্রনিরোধক ব্যবস্থা থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...