অ্যান্ড্রয়েড ফোনে কি সত্যিই অ্যান্টিভাইরাস দরকার
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আলাদা করে অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করা বেশিরভাগ সাধারণ ব্যবহারকারীর জন্য জরুরি নয়। কারণ, ফোনের অপারেটিং সিস্টেমেই বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ও ক্ষতিকর অ্যাপ শনাক্ত এবং প্রতিরোধের জন্য একাধিক নিরাপত্তাব্যবস্থা রয়েছে। তবে ব্যবহারকারীর অভ্যাস ও ফোন ব্যবহারের ধরন অনুযায়ী কিছু ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন হতে পারে।
একসময় কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নর্টন, ম্যাকাফি বা অ্যাভাস্টের মতো অ্যান্টিভাইরাস ছিল প্রায় অপরিহার্য। কিন্তু স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল অপারেটিং সিস্টেমের নিজস্ব নিরাপত্তাব্যবস্থাও অনেক উন্নত হয়েছে। ফলে এখন সাধারণ ব্যবহারে আলাদা অ্যান্টিভাইরাস ছাড়াই অনেকটা নিরাপদ থাকা সম্ভব।
অ্যান্ড্রয়েডে নিরাপত্তার প্রধান ব্যবস্থা
অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গুগলের ‘প্লে প্রটেক্ট’। এটি ফোনে ইনস্টল থাকা ও নতুন করে ইনস্টল করা অ্যাপ নিয়মিত পরীক্ষা করে। কোনো অ্যাপে ক্ষতিকর বা সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হলে ব্যবহারকারীকে সতর্ক করা, অ্যাপ নিষ্ক্রিয় করা বা প্রয়োজন অনুযায়ী সেটি সরিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
গুগলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্লে স্টোর থেকে প্রায় ২ কোটি ৭০ লাখ নতুন ক্ষতিকর অ্যাপ ব্লক করা হয়েছে।
অ্যান্ড্রয়েডে ‘স্যান্ডবক্সিং’ প্রযুক্তিও ব্যবহার করা হয়। এর মাধ্যমে প্রতিটি অ্যাপকে আলাদা পরিবেশে পরিচালনা করা হয়। ফলে একটি অ্যাপ চাইলেই অন্য অ্যাপের তথ্য বা সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশে সরাসরি প্রবেশ করতে পারে না।
এর পাশাপাশি রয়েছে অ্যাপ পারমিশন ব্যবস্থা। কোনো অ্যাপ ক্যামেরা, মাইক্রোফোন, কনট্যাক্ট, গ্যালারি বা অন্য ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি চাইলে ব্যবহারকারী তা নিয়ন্ত্রণ করতে পারেন। দীর্ঘদিন ব্যবহার না করা অ্যাপের কিছু অনুমতিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হতে পারে।
অ্যান্ড্রয়েড ফোনে কী ধরনের ঝুঁকি রয়েছে?
নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী হলেও অ্যান্ড্রয়েড ফোন পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। ম্যালওয়্যার, স্পাইওয়্যার, ভুয়া অ্যাপ, ক্ষতিকর লিংক, স্প্যাম মেসেজ এবং প্রতারণামূলক কলের মাধ্যমে ব্যবহারকারীরা সাইবার হামলার শিকার হতে পারেন।
বিশেষ করে অপরিচিত ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করা বা প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল করলে ঝুঁকি বেড়ে যায়। ‘সাইডলোডিং’-এর মাধ্যমে ইনস্টল করা অ্যাপের ক্ষেত্রে ব্যবহারকারীকে আরও বেশি সতর্ক থাকতে হয়।
এ ছাড়া কোনো কারণে প্লে প্রটেক্ট বন্ধ করে ফোন ব্যবহার করলেও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।
তাহলে কি অ্যান্টিভাইরাস একেবারেই প্রয়োজন নেই?
সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে আলাদা অ্যান্টিভাইরাস অ্যাপ না থাকলেও সাধারণত সমস্যা হওয়ার কথা নয়। নিয়মিত সফটওয়্যার আপডেট করা, প্লে প্রটেক্ট চালু রাখা এবং শুধু বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ইনস্টল করাই অনেকাংশে যথেষ্ট।
তবে যারা নিয়মিতভাবে অপরিচিত উৎস থেকে অ্যাপ ইনস্টল করেন, বিভিন্ন ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে প্রবেশ করেন কিংবা ফোনে গুরুত্বপূর্ণ আর্থিক ও ব্যক্তিগত তথ্য রাখেন, তাদের জন্য বিশ্বস্ত থার্ড-পার্টি নিরাপত্তা অ্যাপ বাড়তি সুরক্ষা দিতে পারে।
কিছু নিরাপত্তা অ্যাপে ম্যালওয়্যার শনাক্তকরণের পাশাপাশি ভিপিএন, ক্ষতিকর বিজ্ঞাপন ব্লক এবং সন্দেহজনক এসএমএস শনাক্ত করার মতো সুবিধাও থাকে।
ব্যবহারকারীর সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
স্মার্টফোনের নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবহারকারীর সচেতনতা। অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক ফোন বা বার্তায় সাড়া না দেওয়া, অজানা লিংকে ক্লিক না করা এবং পরিচিত কারও অ্যাকাউন্ট থেকে এলেও সন্দেহজনক লিংক যাচাই করে দেখা জরুরি।
একই সঙ্গে ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত আপডেট রাখা এবং প্লে প্রটেক্ট চালু রাখা উচিত।
সব মিলিয়ে, অ্যান্ড্রয়েড ফোনে আলাদা অ্যান্টিভাইরাস না থাকাটা কোনো সমস্যা নয়। বেশিরভাগ সাধারণ ব্যবহারকারীর জন্য বিল্ট-ইন নিরাপত্তাব্যবস্থাই যথেষ্ট। তবে ঝুঁকিপূর্ণভাবে ফোন ব্যবহার করলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যুক্তিযুক্ত।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
