| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ কত নম্বরে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৬ ০৫:৪০:০৭
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ কত নম্বরে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অন্যদিকে, আন্তর্জাতিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯১তম। ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে উঠে এসেছে এ তথ্য।

আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটালের প্রকাশিত ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাংক’ অনুযায়ী, ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পাসপোর্টধারীরা ১৩৮টি দেশে ভিসা ছাড়াই এবং আরও ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইটিএ) মাধ্যমে ভ্রমণ করতে পারেন।

বিশ্বের শীর্ষ পাঁচ শক্তিশালী পাসপোর্ট

আর্টন ক্যাপিটালের সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। দেশ দুটির পাসপোর্টের মোবিলিটি স্কোর ১৭৫।

১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। চতুর্থ অবস্থানে রয়েছে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ। এসব দেশের পাসপোর্টের স্কোর ১৭৩।

চতুর্থ অবস্থানে থাকা দেশগুলো হলো বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড।

অন্যদিকে, ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মাল্টা।

পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত?

আর্টন ক্যাপিটালের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাংকে ৯১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। একই অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া।

তবে দেশভিত্তিক পৃথক ক্রম অনুযায়ী প্রকাশিত ইন্ডিভিজুয়াল র‍্যাংকে বাংলাদেশের অবস্থান ১৯০তম। এই তালিকায় মোট ১৯৯টি দেশ ও অঞ্চলকে আলাদাভাবে সাজানো হয়েছে।

সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৫টি দেশে যেতে পারেন। এ ছাড়া ২৮টি গন্তব্যে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুযোগ রয়েছে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে কারা?

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাসপোর্ট সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে, বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

কীভাবে নির্ধারণ করা হয় পাসপোর্টের শক্তি?

আর্টন ক্যাপিটালের পাসপোর্ট সূচকে কয়েক ধরনের ভ্রমণসুবিধা বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) এবং তিন দিনের মধ্যে পাওয়া যায় এমন ই-ভিসা।

প্রতিষ্ঠানটি দুটি পদ্ধতিতে র‍্যাংকিং প্রকাশ করে। গ্লোবাল র‍্যাংকে একই স্কোর পাওয়া দেশগুলোকে যৌথ অবস্থানে রাখা হয়। অন্যদিকে, ইন্ডিভিজুয়াল র‍্যাংকে প্রতিটি দেশ ও অঞ্চলকে আলাদা ক্রম দেওয়া হয়।

উল্লেখ্য, আর্টন ক্যাপিটালের পাসপোর্ট সূচক নিয়মিত হালনাগাদ করা হয়। এর হিসাব পদ্ধতি হেনলি পাসপোর্ট ইনডেক্সের চেয়ে আলাদা। এ কারণে একই দেশের অবস্থান দুই সূচকে ভিন্ন হতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আজ বুধবার (২৫ নভেম্বর) মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ ...