| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৬ ০৯:১৮:৩২
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ২৬টি এলাকায়। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর কলাতিয়া জোনের আওতাধীন এসব এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন বন্ধ থাকবে বিদ্যুৎ?

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলাতিয়া জোনাল অফিসের আওতাধীন কলাতিয়া উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:

১. সোনারটেক

২. রশিদপুর

৩. নাজিরপুর

৪. মুসিনোয়াদ্দা

৫. পুরানকলাতিয়া

৬. আল্লীনগর

৭. ইমানদিপুর

৮. সাধুপুর

৯. বাহাদুল্লাহপুর

১০. রঞ্জিতপুর

১১. তারানগর

১২. নিশানবাড়ী

১৩. ফতেনগর

১৪. বকশীপুর

১৫. আহাদীপুর

১৬. সৈয়দপুর

১৭. আসামদীপুর

১৮. মিরাজ আসামদীপুর

১৯. মিঠাপুর

২০. সমশেরপুর

২১. কলাতিয়া বাজার

২২. আকছাইল

২৩. চরআকছাইল

২৪. পূর্বআকছাইল

২৫. আকছাইল নয়াহাটি

২৬. গুয়াডুরী

কখন আবার বিদ্যুৎ সরবরাহ চালু হবে?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা। তবে রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আজ বুধবার (২৫ নভেম্বর) মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ ...