| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় বড় অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২২ ১৯:৫৪:১৬
মালয়েশিয়ায় বড় অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। সেলাঙ্গর রাজ্যের ইউএসজে ২৩ ও ক্লাংয়ের কমপ্লেক্স পাসার বেসার মেরু এলাকায় চালানো এ অভিযানে ২৫২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি।

শনিবার (২২ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম বারিতা আরটিএম-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে শুরু হওয়া সমন্বিত এ অভিযানে মোট ৭১০ জন বিদেশির কাগজপত্র ও বৈধতার বিষয় যাচাই করা হয়। অভিযান শুরু হলে আটক এড়াতে অনেক অবৈধ অভিবাসী পাশের একটি পরিত্যক্ত খনির এলাকায় পালিয়ে আশ্রয় নেন। কেউ কেউ আবার খাটের নিচেও লুকিয়ে থাকার চেষ্টা করেন।

সেলাঙ্গর ইমিগ্রেশনের উপপরিচালক (নিয়ন্ত্রণ) মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ২৫২ জনের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।

আটকদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি ছাড়াও ৫৭ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, তিনজন ভারতের, তিনজন নেপালের এবং একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তার তথ্য অনুযায়ী, আটক ১৬৪ বাংলাদেশিই পুরুষ। মিয়ানমারের ৫৭ জনের মধ্যে ৫০ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন। ইন্দোনেশিয়ার ২৪ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও আটজন নারী। এ ছাড়া ভারত, নেপাল ও পাকিস্তানের আটক নাগরিকরা সবাই পুরুষ।

অভিযানটি রাত ১টা ৫৫ মিনিটের দিকে শুরু হয়। এতে সেলাঙ্গর ও পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের সদস্যদের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জাতীয় মাদকবিরোধী সংস্থা (এএডিকে) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) সদস্যরা অংশ নেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের শর্ত ভঙ্গ করা এবং অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের মতো অভিযোগ রয়েছে।

মোহাম্মদ খুসাইরি কামারুদিন বলেন, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।

তিনি নিয়োগকর্তা ও সাধারণ মানুষকে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সুরক্ষা না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা ইমিগ্রেশন বিভাগকে জানানোর জন্যও জনগণের প্রতি অনুরোধ করেন তিনি।

মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। নতুন এই অভিযানে বিপুলসংখ্যক বাংলাদেশি আটক হওয়ায় দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...