| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

এসএসসির খাতা চ্যালেঞ্জে এবার পুরো খাতা পুনর্মূল্যায়ন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ০৭:৫২:০০
এসএসসির খাতা চ্যালেঞ্জে এবার পুরো খাতা পুনর্মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের নিয়মে এবার বড় পরিবর্তন আনা হয়েছে। আগের মতো শুধু নম্বর যোগ-বিয়োগ বা পুনঃনিরীক্ষণের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ থাকছে না। এবার আবেদন করা উত্তরপত্র সম্পূর্ণ পুনর্মূল্যায়নের আওতায় আনা হবে।

নতুন এই পদ্ধতির কারণে এবার খাতা চ্যালেঞ্জে শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

খাতা চ্যালেঞ্জে নতুন পদ্ধতি

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, খাতা পুনঃনিরীক্ষণের পরিবর্তে পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে। যেসব শিক্ষার্থী এ জন্য আবেদন করবেন, তাদের উত্তরপত্র পুরোপুরি পুনর্মূল্যায়ন করা হবে।

এরই ধারাবাহিকতায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জে নতুন এই পদ্ধতি চালু করা হয়েছে।

বাড়তে পারে আবেদনের সংখ্যা

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ওই কর্মকর্তা জানান, গত বছর এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জে এক লাখের বেশি আবেদন জমা পড়েছিল। এবারও এর কাছাকাছি আবেদন হতে পারে।

তবে এবার উত্তরপত্র পুরোপুরি পুনর্মূল্যায়নের সুযোগ থাকায় আবেদনের সংখ্যা গতবারের তুলনায় আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

১৭ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ১০ আগস্ট। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হয়েছে ১১ আগস্ট থেকে। আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তা জানান, ১৭ আগস্টের পর আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই। পুনর্মূল্যায়নের ফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

নতুন নিয়মে প্রতিটি বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জ করতে পারবেন।

পাসের হার কমেছে

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

অন্যদিকে, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে। ফলে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের অনেকে নতুন নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ নিয়ে ফল পরিবর্তনের আশায় খাতা চ্যালেঞ্জ করতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...