| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যে কারণে ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবেন গরিবরা

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১০ ০৮:৫৭:৩৭
যে কারণে ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবেন গরিবরা

নিজস্ব প্রতিবেদক: পৃথিবীতে সাধারণত ধনী ব্যক্তিরা অর্থ-সম্পদ, সামাজিক মর্যাদা ও সুযোগ-সুবিধার দিক থেকে এগিয়ে থাকেন। ইসলামের কিছু ইবাদতও আর্থিক সামর্থ্যের সঙ্গে সম্পর্কিত হওয়ায় ধনীরা এসব ক্ষেত্রে বেশি সুযোগ পান। যেমন—জাকাত আদায়, দান-সদকা করা এবং হজ পালন করা।

তবে আখিরাতের বিচারে চিত্রটি ভিন্ন হতে পারে। ইসলামি বর্ণনা অনুযায়ী, অনেক দরিদ্র মানুষ ধনীদের আগেই জান্নাতে প্রবেশ করবেন। কারণ তাদের হিসাব-নিকাশ তুলনামূলক কম হতে পারে এবং অনেক দরিদ্র ব্যক্তি ঈমান ও আমলের ক্ষেত্রে অগ্রগামী হতে পারেন।

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘দরিদ্র মুহাজিররা ধনীদের ৪০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৯৭৯)

অন্য এক হাদিসে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দরিদ্র মুসলিমরা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৫৪)

আরেক বর্ণনায় এসেছে, জান্নাতে প্রবেশকারী প্রথম দল হবে দরিদ্র মুহাজিররা। তারা দুনিয়াতে আল্লাহর পথে সংগ্রাম ও ইবাদতে ব্যস্ত থাকতেন। তাদের কাছে এমন কোনো সম্পদ ছিল না, যার জন্য দীর্ঘ হিসাব দিতে হবে। কেয়ামতের দিন তাদের জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তারা অন্যদের আগে জান্নাতে প্রবেশ করবেন। (মুসতাদরাকে হাকিম, হাদিস: ২৩৮৯)

তবে বিভিন্ন হাদিসে ৪০ বছর ও ৫০০ বছরের যে পার্থক্য উল্লেখ করা হয়েছে, এর ব্যাখ্যায় ইসলামি আলেমরা বলেন, মানুষের ঈমান, আমল ও আল্লাহর নৈকট্যের ওপর ভিত্তি করে এই মর্যাদার পার্থক্য হতে পারে।

ইসলামি ব্যাখ্যা অনুযায়ী, কোনো কোনো দরিদ্র ব্যক্তির ঈমান অত্যন্ত শক্তিশালী ও আমল বেশি হওয়ায় তারা অনেক আগে জান্নাতে প্রবেশ করবেন। আবার কারও ক্ষেত্রে এই সময়ের ব্যবধান কম হতে পারে। একইভাবে ধনী ব্যক্তিদের মধ্যেও ঈমান ও আমলের দিক থেকে পার্থক্য থাকবে।

ইবনে তাইমিয়া (রহ.)-এর ব্যাখ্যা অনুযায়ী, ধনী ও দরিদ্র ব্যক্তির ঈমান ও আমল সমান হলে দরিদ্রদের হিসাব-নিকাশ কম হওয়ার কারণে তারা আগে জান্নাতে প্রবেশ করতে পারেন। অন্যদিকে ধনীদের সম্পদ, দায়িত্ব ও নেয়ামতের হিসাব বেশি থাকায় তাদের কিছুটা বিলম্ব হতে পারে। তবে কোনো ধনী ব্যক্তি যদি বেশি সৎকর্মশীল হন, তাহলে তিনি জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করতে পারেন।

শায়খ উসাইমিন (রহ.) বলেন, দুনিয়াতে ধনী ব্যক্তি যেসব নেয়ামত ভোগ করেন, দরিদ্র ব্যক্তি সেগুলোর অনেক কিছু থেকে বঞ্চিত থাকেন। তাই ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার কারণে দরিদ্রদের জন্য বিশেষ পুরস্কারের কথা বলা হয়েছে।

ইসলামি বিশেষজ্ঞদের মতে, জান্নাতে মানুষের মর্যাদা নির্ধারিত হবে সম্পদ দিয়ে নয়, বরং ঈমান, তাকওয়া, সৎকর্ম এবং আল্লাহর প্রতি আনুগত্যের ভিত্তিতে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...