দাখিলের ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা, যেভাবে জানা যাবে ফল
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দাখিল পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও SMS-এর মাধ্যমে ফল জানতে পারবেন।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। বোর্ডের অধীন সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রসচিব এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
বোর্ড থেকে প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। এজন্য eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট ব্যবহার করা যাবে।
এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে থাকা ‘অনলাইন সেবা-০১’ কর্নারে গিয়ে ‘দাখিল পরীক্ষা ২০২৬’ অপশনে ক্লিক করেও ফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি (http://www.ebmeb.gov.bd) ওয়েবসাইটে ‘Dakhil eRPS2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করলে জেলা ও কেন্দ্রভিত্তিক মাদ্রাসার Result Sheet ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।
SMS-এ যেভাবে দাখিলের ফল জানা যাবে
মোবাইল ফোনের SMS-এর মাধ্যমেও ফল জানার সুযোগ থাকছে। যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে SMS পাঠিয়ে ফল জানা যাবে।
SMS-এর মাধ্যমে ফল জানতে লিখতে হবে:
SSC <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
এরপর SMS পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: SSC MAD 123456 2026
বোর্ড জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিসে পরীক্ষার ফল পাওয়া যাবে না।
পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
দাখিল পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এক ক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
আশা/
