| ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

আশা ইসলাম

রিপোর্টার

৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৮ ১৫:৩৯:৫২
৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন Redmi 17 উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান Xiaomi। বড় ব্যাটারি, দ্রুত চার্জিং, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং উন্নত সুরক্ষা ব্যবস্থার মতো ফিচার নিয়ে বাজারে এসেছে নতুন এই ডিভাইস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে Xiaomi Bangladesh জানিয়েছে, Redmi 17-এ রয়েছে ৭,৫০০mAh ধারণক্ষমতার বড় ব্যাটারি। ফোনটির সুরক্ষায় ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i। পাশাপাশি প্রিমিয়াম লুকের জন্য রয়েছে Dynamic RGB Light।

দ্রুত চার্জিংয়ের সুবিধা

Redmi 17-এ রয়েছে ৪৫W Turbo Charging প্রযুক্তি। কোম্পানির দাবি, মাত্র ৪৫ মিনিটে ফোনটির ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। ফলে দীর্ঘ সময় চার্জ দেওয়ার প্রয়োজন কমবে এবং ব্যস্ত সময়ে দ্রুত ফোন ব্যবহারের উপযোগী করা যাবে।

ডিসপ্লেতে ১২০Hz রিফ্রেশ রেট

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। ফলে স্ক্রলিং, ভিডিও দেখা এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় আরও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পারফরম্যান্সে Helio G91-Ultra

Redmi 17-এ ব্যবহার করা হয়েছে MediaTek Helio G91-Ultra প্রসেসর। এর সঙ্গে রয়েছে Xiaomi HyperOS 3। Xiaomi-এর দাবি, এই সমন্বয় দৈনন্দিন ব্যবহার, বিনোদন ও একসঙ্গে একাধিক কাজ করার ক্ষেত্রে দীর্ঘ সময় নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে সক্ষম।

ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল AI ডুয়াল সেটআপ

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের AI ডুয়াল ক্যামেরা সিস্টেম। দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ধারণে এটি ভালো অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে Xiaomi।

পানি ও ধুলা থেকে সুরক্ষায় IP64

টেকসই ব্যবহারের জন্য Redmi 17-এ রয়েছে IP64 রেটিং। এর ফলে ধুলা ও পানির ছিটা থেকে ফোনটি নির্দিষ্ট মাত্রায় সুরক্ষা পাবে।

বাংলাদেশে দাম ও ভ্যারিয়েন্ট

বাংলাদেশের বাজারে Redmi 17 দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলো হলো:

৪ GB RAM + ১২৮GB স্টোরেজ: ২২,৯৯৯ টাকা

৬ GB RAM + ১২৮GB স্টোরেজ: ২৪,৯৯৯ টাকা

উভয় মূল্যের সঙ্গে প্রযোজ্য VAT যুক্ত হবে।

ফোনটি Oak Green, Deep Blue এবং Black রঙে পাওয়া যাবে বলে জানিয়েছে Xiaomi Bangladesh।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

নিজস্ব প্রতিবেদক: দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ফাইনালেই শেষ হয়েছে আর্জেন্টিনার। তবে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...