| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৮ ০৮:৪৭:০৭
আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে অধিদপ্তরে চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই মাসের বেতন-ভাতা ছাড়ের জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় চিঠি এখনো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পৌঁছায়নি। এ কারণে বেতন ছাড়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো শুরু করা সম্ভব হয়নি।

তবে অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় চিঠি আগামী সপ্তাহের মধ্যে পাঠানো হলে শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন ছাড়ের কার্যক্রম শুরু হতে পারে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) অথবা আগামী সপ্তাহে এ সংক্রান্ত চিঠি পাঠানোর সম্ভাবনা রয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার গণমাধ্যমকে বলেন, মাদরাসা শিক্ষকদের বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে কিছু কারিগরি কাজ চলছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা এ বিষয়ে সুখবর পাবেন।

এর আগে বাজেটের সংস্থান না থাকা এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন কারণে এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন সময়মতো পাননি। পরে জুলাই মাসে একসঙ্গে মে ও জুন মাসের বেতন-ভাতা পেয়েছিলেন তারা।

জুলাই মাসের বেতন যাতে সময়মতো পরিশোধ করা যায়, সে বিষয়ে আগেই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক গত ৭ জুলাই ছাড় করা হয়েছিল। পরদিন ৮ জুলাই থেকে তারা জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারেন।

এর আগে বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে জনতা ব্যাংকের হিসাবধারীদের মে মাসের বেতন-ভাতার চেকও ছাড় করা হয়। গত ৩০ জুন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম শেষ হলে আগামী সপ্তাহেই জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের অপেক্ষার অবসান হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...