সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড উন্নীত করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে তিনি সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পর দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে মত দিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশেও এ ধরনের নীতি অনুসরণ করা যেতে পারে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী ইতোমধ্যে সংসদে এ নিয়ে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে সরকারি কর্মচারীদের বেতন ও সংশ্লিষ্ট সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশাসনকে ওপর থেকে নিচ পর্যন্ত জনবান্ধব করে গড়ে তুলতে হবে। সরকারি সেবা নিতে এসে যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের সেবা আরও সহজ করার উদ্যোগের কথাও জানান তিনি। এ লক্ষ্যে শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন নুরুল হক নুর।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ডে অংশ না নিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
