আগস্টে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসের শেষ দিকে সরকারি ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য।
আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় ছুটির তারিখে পরিবর্তন আসতে পারে।
নির্ধারিত সূচি অনুযায়ী ২৬ আগস্ট ছুটি থাকলে, পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে হবে। এরপর ২৮ ও ২৯ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণত সরকারি ছুটি থাকে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি দিয়ে থাকে।
তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী দায়িত্ব ও কর্মসূচি নির্ধারণ করবে।
অর্থাৎ, ২৭ আগস্ট এক দিনের ছুটি ব্যবস্থাপনা করতে পারলে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
