২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, কোথা থেকে দেখা যাবে
নিজস্ব প্রতিবেদক: মহাকাশপ্রেমীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১২ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যায় আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলবে। ফলে কিছু সময়ের জন্য ইউরোপের নির্দিষ্ট কিছু এলাকায় দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার।
২০২৪ সালের এপ্রিলের পর এটিই পৃথিবী থেকে দৃশ্যমান হতে যাওয়া প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিশেষ করে স্পেনের আইবেরীয় উপদ্বীপে এক শতাব্দীরও বেশি সময় পর এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
এবারের গ্রহণের আরেকটি বিশেষত্ব হলো, এটি ঘটবে চাঁদের অনুভূ বা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানের সময়। এ কারণে গ্রহণের সময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় দেখাবে। একই কারণে পূর্ণগ্রাসের স্থায়িত্বও তুলনামূলকভাবে বেশি হতে পারে।
একই রাতে আকাশে থাকবে আরও একটি মহাজাগতিক আকর্ষণ। ১২ আগস্ট রাতেই পারসেইড উল্কাবৃষ্টির সর্বোচ্চ পর্যায় দেখা যাওয়ার কথা। ফলে সন্ধ্যায় সূর্যগ্রহণ এবং গভীর রাতে উল্কাবৃষ্টির দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন আকাশ পর্যবেক্ষণকারীরা।
যেসব স্থান থেকে পূর্ণগ্রাস দেখা যাবে
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মূল পথ শুরু হবে আর্কটিক মহাসাগর থেকে। এরপর এটি পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ এবং উত্তর স্পেনের বিস্তীর্ণ এলাকা অতিক্রম করবে।
স্পেনের লিওন, বুর্গোস, ভ্যালেন্সিয়া, সারাগোসা ও পালমাসহ বিভিন্ন এলাকা থেকে পূর্ণগ্রাস দেখা যাবে। স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৩২ থেকে ৮টা ৩৩ মিনিটের দিকে এসব অঞ্চলে গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যেতে পারে।
স্পেনের রাজধানী মাদ্রিদ থেকেও বিরল এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে। তবে সেখানে সূর্যের প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যাবে, অর্থাৎ পূর্ণগ্রাস দেখা যাবে না।
আইসল্যান্ডের রেইকিয়াভিক ও ইসাফজোরদুর থেকেও দিনের শেষ ভাগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ থাকবে।
এ ছাড়া ইউরোপের অন্যান্য অঞ্চলের পাশাপাশি উত্তর আমেরিকার কিছু অংশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
বাংলাদেশ থেকে কি দেখা যাবে?
দুঃখের বিষয়, বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশ থেকে ২০২৬ সালের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে না। কারণ এ অঞ্চলে গ্রহণের সময়টি পড়বে মধ্যরাতের পর, যখন সূর্য দিগন্তের নিচে থাকবে।
তাই বাংলাদেশ থেকে এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগের সুযোগ না থাকলেও ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে এটি সরাসরি দেখার সুযোগ থাকবে।
মহাকাশবিজ্ঞানীদের মতে, একই দিনে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ও পারসেইড উল্কাবৃষ্টির মতো দুটি আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা আকাশ পর্যবেক্ষণকারীদের জন্য ১২ আগস্টকে বিশেষ করে তুলবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
