Samsung Galaxy S26 FE: দাম ও ফিচার কি
নিজস্ব প্রতিবেদক: স্যামসাংয়ের নতুন স্মার্টফোন Galaxy S26 FE নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ দিন দিন বাড়ছে। যদিও এখনো ফোনটির আনুষ্ঠানিক উন্মোচন হয়নি, তবুও বিভিন্ন সার্টিফিকেশন এবং একাধিক নির্ভরযোগ্য প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের শুরুতে বৈশ্বিক বাজারে ফোনটি উন্মোচন করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
বাংলাদেশে কবে আসতে পারে?
স্যামসাং সাধারণত বৈশ্বিক উন্মোচনের কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে তাদের ফ্ল্যাগশিপ ও FE সিরিজের স্মার্টফোন নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় Galaxy S26 FE-ও সেপ্টেম্বরের শেষ ভাগ থেকে অক্টোবরের মধ্যেই বাংলাদেশের বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো Samsung Bangladesh আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
বাংলাদেশে সম্ভাব্য দাম কত?
ভারতে Galaxy S26 FE-এর সম্ভাব্য দাম ৭৫ হাজার থেকে ৮০ হাজার রুপির মধ্যে হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে বাংলাদেশে অফিসিয়াল মূল্য প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে হতে পারে। তবে কর, ভ্যাট এবং অন্যান্য চার্জের কারণে চূড়ান্ত দাম কিছুটা কম বা বেশি হতে পারে।
যেসব ফিচার থাকতে পারে
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Galaxy S26 FE-তে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে, Exynos 2500 প্রসেসর, ৮ জিবি র্যাম, ৪,৯০০mAh ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া ফোনটি Android 17-ভিত্তিক One UI 9 অপারেটিং সিস্টেমে চলতে পারে।
তবে মনে রাখতে হবে, Samsung এখনো Galaxy S26 FE-এর লঞ্চের তারিখ, বাংলাদেশে প্রাপ্যতা কিংবা অফিসিয়াল দাম ঘোষণা করেনি। তাই এসব তথ্য বর্তমান বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিবেদন ও প্রযুক্তি বিশ্লেষকদের সম্ভাব্য হিসাবের ভিত্তিতে তুলে ধরা হয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
