| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

গ্যাসের দাম নিয়ে সুখবর, যা জানাল পেট্রোবাংলা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৫ ১১:১৬:৪২
গ্যাসের দাম নিয়ে সুখবর, যা জানাল পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক: দেশে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে এমন খবর নিয়ে জনমনে তৈরি হওয়া আলোচনা ও বিভ্রান্তির মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

শনিবার (১ আগস্ট) রাতে এক বার্তায় পেট্রোবাংলা জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সরকারের বর্তমান অবস্থান পরিষ্কার করতেই এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।

পেট্রোবাংলার ভাষ্য অনুযায়ী, এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই। এ বিষয়ে প্রকাশিত বিভিন্ন খবর দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে শুক্রবার কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলমান গ্যাস সংকটের মধ্যে পেট্রোবাংলা গ্যাসের নতুন মূল্য নির্ধারণের একটি প্রস্তাব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠিয়েছে। ওই প্রস্তাবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ২৫ টাকা এবং যানবাহনে ব্যবহৃত সিএনজির পাম্প পর্যায়ে দাম প্রায় ৬৫ টাকা করার সুপারিশ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা স্পষ্ট করেছে, সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা গ্রহণ করেনি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...