| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

৯০ মিনিটের খেলা শেষ: অ্যাস্টল ভিলা বনাম বিজি পাঠুম ইউনাইটেড, জানুন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৪ ২১:৪৪:৫৭
৯০ মিনিটের খেলা শেষ: অ্যাস্টল ভিলা বনাম বিজি পাঠুম ইউনাইটেড, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অ্যাস্টন ভিলা তাদের প্রাক-মৌসুম প্রস্তুতিতে আরেকটি জয় তুলে নিয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক বিজি পাঠুম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে উনাই এমেরির দল।

দূরপ্রাচ্য সফরের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইংলিশ ক্লাবটি। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত স্বস্তিদায়ক জয় নিশ্চিত করে ভিলা।

এর আগে ইন্দোনেশিয়া অল স্টার্সকে ৩-১ গোলে হারিয়ে এশিয়া সফর শুরু করেছিল অ্যাস্টন ভিলা। প্রাক-মৌসুমে এর আগে তারা ওয়ালসাল, এফসি পোর্তো ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও মাঠে নেমেছিল।

এই ম্যাচে নতুন কয়েকজন খেলোয়াড়ও নিজেদের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আলেহান্দ্রো গার্নাচো, জন ম্যাকগিন, ইভান গেসাঁ এবং ভিক্টর লিন্ডেলফ ধীরে ধীরে দলে নিজেদের জায়গা শক্ত করছেন।

বিজি পাঠুমকে হারানোর পর অ্যাস্টন ভিলার সামনে রয়েছে আরও কঠিন পরীক্ষা। থাইল্যান্ড থেকে দলটি হংকংয়ে গিয়ে মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। এরপর ইউরোপে ফিরে উয়েফা সুপার কাপে প্যারিস সেন্ট-জার্মেইনের বিপক্ষে খেলবে তারা। প্রাক-মৌসুমের শেষ ম্যাচে প্রতিপক্ষ হবে বরুসিয়া মনশেনগ্লাডবাখ।

নতুন মৌসুম শুরুর আগে ধারাবাহিক জয়ে আত্মবিশ্বাস বাড়িয়েই মাঠে নামতে চাইছে উনাই এমেরির দল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...