কয়েক ঘন্টায় শেষ জিদানের অভিষেক ম্যাচের টিকিট
নিজস্ব প্রতিবেদক: ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেককে ঘিরে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। এরই প্রমাণ মিলেছে টিকিট বিক্রিতে। দেশের মাটিতে জিদানের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক দিনেরও কম সময়ের মধ্যে।
আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। প্যারিসের ঐতিহাসিক স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচ দিয়েই স্বদেশের দর্শকদের সামনে প্রথমবারের মতো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে কিংবদন্তি জিনেদিন জিদানকে।
দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর ফ্রান্সের কোচের পদ ছাড়েন দিদিয়ের দেশম। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন জিদান। সাবেক এই বিশ্বকাপজয়ী তারকার নেতৃত্বে ফ্রান্স আবারও আন্তর্জাতিক শিরোপার স্বাদ পাবে বলে আশাবাদী দেশটির সমর্থকরা।
নেশনস লিগে জিদানের অধীনে ফ্রান্সের প্রথম ম্যাচ হবে ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে তুরস্কে। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মাঠে একই প্রতিযোগিতার আরেকটি ম্যাচ খেলবে লে ব্লুরা।
তবে ফরাসি সমর্থকদের সবচেয়ে বড় আকর্ষণ ২ অক্টোবরের ইতালি ম্যাচ। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।
এদিকে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, ৫ অক্টোবর প্যারিসে বেলজিয়ামের বিপক্ষে ফিরতি ম্যাচের টিকিটও প্রায় শেষ। শুধু প্রথম ক্যাটাগরির অল্প কয়েকটি টিকিট এখনো অবশিষ্ট রয়েছে।
জিদানের কোচিং অধ্যায়ের সূচনা ঘিরে সমর্থকদের এমন আগ্রহ ফ্রান্সের ফুটবল ইতিহাসে নতুন এক উন্মাদনার জন্ম দিয়েছে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
