| ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

আজ থেকে সরকারি ৫ ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, আবেদন করুন একক্লিকে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০২ ১২:৪২:১৫
আজ থেকে সরকারি ৫ ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, আবেদন করুন একক্লিকে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আগ্রহীরা আগামী ১৫ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা হালনাগাদ ও নতুন উপকারভোগী অন্তর্ভুক্তির লক্ষ্যে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

এবার মোট পাঁচটি কর্মসূচিতে আবেদন করা যাবে। এগুলো হলো:

* বয়স্ক ভাতা

* বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা

* প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি

* অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তি

* বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট

বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির জন্য সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আর বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের ক্যাপিটেশন গ্রান্টের আবেদন করতে হবে পৃথক সরকারি সেবাপোর্টালে।

সমাজসেবা অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এ ছাড়া আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বা প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

১-৪ নাম্বার পদে আবেদন করতে এখানে ক্লিক করুন-

৫নাম্বার পদে আবেদন করতে এখানে ক্লিক করুন-

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। টুর্নামেন্টকে ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল

ক্রীড়া প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) ইন্টার মায়ামি এবং কলম্বাসের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের সমতায় ...