| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়ে যা জানাল পেট্রোবাংলা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০২ ০৭:৫৮:৩৭
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়ে যা জানাল পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (১ আগস্ট) রাতে এক বার্তায় বিষয়টি পরিষ্কার করেছে সংস্থাটি।

পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো নিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে সরকারের বর্তমান অবস্থান হলো, এই মুহূর্তে মূল্য বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংস্থাটি আরও জানিয়েছে, এ বিষয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে গ্যাস সংকটের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর একটি প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠানো হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই প্রস্তাবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ২৫ টাকা এবং যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম বাড়িয়ে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছিল।

তবে পেট্রোবাংলা জানিয়েছে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...