| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

নতুন জার্সি নিয়ে ফের বিতর্কে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০১ ২১:৪৪:৩২
নতুন জার্সি নিয়ে ফের বিতর্কে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস)–এর প্রতীক যুক্ত করার প্রস্তাব ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির পার্লামেন্টে উত্থাপিত এক বিলে জাতীয় ক্রীড়া দলের জার্সিতে মালভিনাস, সাউথ জর্জিয়া ও সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের মানচিত্র বা প্রতীক বাধ্যতামূলকভাবে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিরোধী জোট ইউনিয়ন ফর দ্য ফাদারল্যান্ড–এর সংসদ সদস্য কার্লোস কাস্তানেতো বিলটি উত্থাপন করেন। তার প্রস্তাবিত ‘আর্জেন্টাইন স্পোর্টস ক্লোদিংয়ের জাতীয় পরিচয় আইন’ অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিযোগিতায় আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী সব খেলোয়াড়, দল ও ক্রীড়া প্রতিনিধিদলের পোশাকে এসব দ্বীপের দৃশ্যমান প্রতীক থাকতে হবে।

রেডিও ৭৫০–কে দেওয়া এক সাক্ষাৎকারে কাস্তানেতো বলেন, আর্জেন্টিনার হয়ে খেলতে নামা প্রতিটি ক্রীড়াবিদের পোশাকে মালভিনাসের পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠা উচিত।

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর আর্জেন্টিনার ফুটবলাররা মালভিনাস নিয়ে একটি ব্যানার প্রদর্শন করেছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে ফিফা।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে রাজনৈতিক বা জাতীয়তাবাদী বার্তা প্রদর্শন শৃঙ্খলা বিধির পরিপন্থী হতে পারে।

তবে কাস্তানেতোর দাবি, মালভিনাস ইস্যু কোনো রাজনৈতিক বিতর্ক নয়; এটি আর্জেন্টিনার জাতীয় পরিচয় ও ইতিহাসের অংশ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম এল সুরেনো–কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জাতীয় দলের ব্যানার প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মালভিনাস ইস্যু আবারও আলোচনায় এসেছে এবং এটি দেশের জাতীয় অনুভূতির প্রতীক।

তিনি জানান, বিলটি ইতোমধ্যে দেশটির নিম্নকক্ষে জমা দেওয়া হয়েছে এবং বর্তমানে প্রতিরক্ষা ও ক্রীড়াবিষয়ক কমিটিতে পর্যালোচনায় রয়েছে। অনুমোদন পেলে জাতীয় ক্রীড়া বিষয়ক আন্ডারসেক্রেটারিয়েট আইনটি বাস্তবায়ন করবে।

এদিকে ফকল্যান্ড যুদ্ধের সাবেক আর্জেন্টাইন সেনা কর্মকর্তা আর্নেস্তো আলোনসোও জাতীয় দলের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। তার ভাষ্য, মালভিনাসের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার আর্জেন্টিনার সংবিধানে রয়েছে এবং সে অবস্থান তুলে ধরার অধিকার দেশের নাগরিকদের রয়েছে।

বিলটি আইনে পরিণত হলে ভবিষ্যতে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলসহ সব জাতীয় ক্রীড়া দলের জার্সিতে মালভিনাসের প্রতীক যুক্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...