রবিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইনের নিরাপদ রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য রোববার (২ আগস্ট) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি মোহাম্মদপাড়া ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা অপসারণের কাজ চলবে। এ কারণে রোববার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
কাজ শেষ হলে স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও ধৈর্য কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোহাগ/
