একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা?
নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র। ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ জায়গা পেয়েছে 'এ' গ্রুপে।
ফিফার নিষেধাজ্ঞার কারণে আপাতত নেপালকে ছাড়া ছয় দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয়, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। 'বি' গ্রুপে তাদের সঙ্গে রয়েছে মালদ্বীপ। এই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
অন্যদিকে 'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। তবে সেপ্টেম্বরে ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালও এই গ্রুপে যুক্ত হবে। সেক্ষেত্রে গ্রুপে চারটি দল থাকবে এবং সেখান থেকেও শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। আর নিষেধাজ্ঞা বহাল থাকলে তিন দল নিয়েই অনুষ্ঠিত হবে গ্রুপ পর্ব।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্যের ইতিহাস খুব সমৃদ্ধ নয়। সর্বশেষ ২০০৩ সালে শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ১৪ বছর পর আবারও সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই সাফল্যকে আরও বড় অর্জনে রূপ দিতে চায় স্বাগতিকরা।
উল্লেখ্য, ২০১৮ সালের পর এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠের সমর্থন কাজে লাগিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ দল।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
