| ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়বে আর্জেন্টিনা!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০১ ১২:৩৩:২০
অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়বে আর্জেন্টিনা!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ নানা কারণেই স্মরণীয় হয়ে থাকবে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই আসরের আয়োজন করেছে তিনটি দেশ যৌথভাবে। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো আয়োজন করা হয় হাফটাইম শো। এমন ঐতিহাসিক আসরে রানার্সআপ হয়ে আলোচনায় আসে আর্জেন্টিনা। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি কিছু বিতর্কিত ঘটনার কারণেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দলটি।

বিশ্বকাপ শেষ হওয়ার দুই সপ্তাহ পরও আর্জেন্টিনাকে ঘিরে আলোচনা থামেনি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে, টুর্নামেন্টে ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে সম্ভাব্য শাস্তি।

ফিফার তদন্তের অন্যতম কারণ, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের রাজনৈতিক বার্তাসংবলিত একটি পতাকা প্রদর্শন। সেই পতাকায় লেখা ছিল, "লাস মালভিনাস সন আর্জেন্টিনাস" (মালভিনাস আর্জেন্টিনার)।

ফিফার প্রতিযোগিতায় রাজনৈতিক, আদর্শিক বা খেলাধুলার বাইরের কোনো বার্তা প্রদর্শনের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তাই ঘটনাটি সংস্থাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে আর্থিক জরিমানা, নির্দিষ্ট সংখ্যক ম্যাচে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ ছাড়া টুর্নামেন্ট চলাকালে নিরাপত্তা ব্যবস্থা, সাংগঠনিক দায়িত্ব বা সমর্থকদের আচরণ নিয়ে কোনো ধরনের নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফিফা।

তবে এখন পর্যন্ত তদন্ত শেষ হয়নি এবং এ বিষয়ে ফিফা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক রায় প্রকাশ করেনি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...