ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, প্রকাশ হলো ম্যাচের তারিখ
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। বহুল আলোচিত ভারত সফরে আগামী অক্টোবরেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাগতিক ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। ইতোমধ্যে ম্যাচের তারিখ ও ভেন্যুও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) যৌথভাবে জানিয়েছে, আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়াম)-এ মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। তবে ম্যাচটি ঠিক কখন শুরু হবে, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি।
প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভারতের মাটিতে ব্রাজিল জাতীয় দলের এটি হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় সিবিএফ জানিয়েছে, অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পর ভারত সফরে আসবে ব্রাজিল। সংস্থাটি বলেছে, ব্রাজিলের বাইরে সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠীর একটি রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ভালোবাসা ও আবেগ নিয়ে ব্রাজিলকে সমর্থন করে আসছেন। তাই লাখো সমর্থকের সামনে খেলতে মুখিয়ে রয়েছে সেলেসাওরা।
বিশ্বকাপ শেষ হওয়ার পর এটি হবে ব্রাজিলের তৃতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। তাই কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে শক্তিশালী দল নিয়েই ভারত সফরে আসার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মাতেউস কুনিয়া, মারকিনিয়োস, ব্রুনো গিমারায়েসসহ বেশ কয়েকজন তারকা ফুটবলারকে কলকাতায় খেলতে দেখা যেতে পারে। যদিও চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি।
ভারত সফরের আগে ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টাউন্সভিলে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ২৮ সেপ্টেম্বর ব্রিসবেনে একই প্রতিপক্ষের মুখোমুখি হবে তারা। সেই সফর শেষ করেই ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
