আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
মঙ্গলবার (২৮ জুলাই) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী এই তারকা।
জাতীয় দলকে বিদায় জানিয়ে নেইমার বলেন, "ব্রাজিলের জার্সিতে আমার পথচলা এখানেই শেষ। এই দলের হয়ে আমি অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছি এবং নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি। এখন নতুন প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে।"
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয়েছিল নেইমারের। এরপর ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করে তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন।
ব্যক্তিগত অর্জন অসাধারণ হলেও বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায়ের পর থেকেই তার অবসর নিয়ে আলোচনা শুরু হয়েছিল। শেষ ম্যাচ শেষে আবেগাপ্লুত নেইমারকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, আর সেটিই শেষ পর্যন্ত হয়ে গেল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
এখন পুরোপুরি ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এই জয়ের ফলে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইকুয়েডরের ক্লাব মাকারা।
এদিকে সম্প্রতি সতীর্থদের সঙ্গে বিরূপ আচরণের যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটিও উড়িয়ে দিয়েছেন নেইমার। তার দাবি, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে স্বাভাবিক আলোচনা করেছিলেন। কিন্তু সেই ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
