ভিনিসিয়ুসের নতুন ঠিকানা কি আর্সেনাল!
নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নতুন করে আলোচনায় উঠে এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। ব্রাজিলিয়ান এই তারকা উইঙ্গারকে দলে ভেড়াতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। যদিও এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি লন্ডনের ক্লাবটি।
ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, মরগান রজার্সকে দলে নেওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়ার পর বড় মাপের একজন তারকাকে দলে টানতে চাইছে আর্সেনাল। সেই পরিকল্পনার শীর্ষে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।
তবে এই সম্ভাব্য চুক্তির সবচেয়ে বড় বাধা হতে পারে ভিনিসিয়ুসের বেতন। বর্তমানে রিয়াল মাদ্রিদে সপ্তাহে প্রায় ৪ লাখ পাউন্ড আয় করেন তিনি। নতুন চুক্তিতে আরও বেশি পারিশ্রমিক দাবি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর্সেনাল সেই চাহিদা পূরণে বড় অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন ভিনিসিয়ুস। তবে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আছে মাত্র এক বছর। গত মৌসুমে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা হলেও তা চূড়ান্ত হয়নি।
তবুও ভিনিসিয়ুসকে দীর্ঘমেয়াদে দলে রাখতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। খুব শিগগিরই নতুন করে চুক্তি নিয়ে আলোচনায় বসতে পারে দুই পক্ষ।
এদিকে, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটার আগে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিচ্ছেন না ভিনিসিয়ুস। মাসের শেষ দিকে ভালদেবেবাসে ফেরার কথা থাকলেও নতুন চুক্তি বা ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি অনুশীলনে ফিরবেন না বলে জানা গেছে।
তবে সর্বশেষ তথ্য বলছে, এই গ্রীষ্মেই ক্লাব ছাড়ার চেয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই নতুন চুক্তি করতে বেশি আগ্রহী ভিনিসিয়ুস। তার আর্থিক দাবি ও ক্লাবের প্রস্তাবের মধ্যে পার্থক্যও খুব বেশি নয়। ফলে আলোচনার মাধ্যমে দুই পক্ষ সমঝোতায় পৌঁছালে স্প্যানিশ জায়ান্টদের জার্সিতেই আরও কয়েক বছর দেখা যেতে পারে ব্রাজিলিয়ান এই তারকাকে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
