| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

আরো একটি ফাইনালে বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৮ ১৯:৪০:১৬
আরো একটি ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: কাভা মেনস সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে উজবেকিস্তানকে কোনো সুযোগ না দিয়ে টানা তিন সেটে জয় তুলে নিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। প্রথম সেটে ২৫-২১ পয়েন্টে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটে ২৫-২০ এবং তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ।

গ্রুপ পর্বেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা, কাজাখস্তান, নেপাল ও উজবেকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে দলটি। একমাত্র স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হারলেও নকআউট পর্বে আবারও উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে নামবে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

আগামীকাল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল, যেখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কোর্টে নামবে বাংলাদেশ।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...