| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেসি-এমবাপের গোল সমান হলে গোল্ডেন বুট জিতবেন কে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৫ ০৯:২৪:০৯
মেসি-এমবাপের গোল সমান হলে গোল্ডেন বুট জিতবেন কে

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষের দিকে এগিয়ে যাচ্ছে। শিরোপার লড়াই যেমন জমে উঠেছে, তেমনি উত্তেজনা ছড়িয়েছে গোল্ডেন বুটের দৌড়ও। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে ফ্রান্স বিদায় নিলেও গোল্ডেন বুট জয়ের আশা এখনো বেঁচে আছে কিলিয়ান এমবাপের। কারণ, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।

বর্তমানে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে যৌথভাবে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে। দুজনেরই গোল ৮টি করে। তবে মেসির সামনে এখনও অন্তত একটি ম্যাচ নিশ্চিত রয়েছে। আর্জেন্টিনা যদি সেমিফাইনালে জয় পায়, তাহলে তিনি খেলবেন ফাইনাল। আর হারলেও সুযোগ থাকবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ফলে এমবাপের তুলনায় গোলসংখ্যা বাড়ানোর সুযোগ বেশি মেসির।

তবে বিশ্বকাপে গোল্ডেন বুট কখনো যৌথভাবে দেওয়া হয় না। দুই বা ততোধিক ফুটবলারের গোলসংখ্যা সমান হলে ফিফার নির্ধারিত কয়েকটি মানদণ্ড অনুযায়ী বিজয়ী নির্বাচন করা হয়।

প্রথমেই বিবেচনায় আসে অ্যাসিস্টের সংখ্যা। এই দিক থেকে আপাতত এগিয়ে আছেন কিলিয়ান এমবাপে। ফরাসি অধিনায়কের নামের পাশে রয়েছে ৮ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট। অন্যদিকে লিওনেল মেসির ৮ গোলের সঙ্গে রয়েছে ২টি অ্যাসিস্ট।

যদি গোল ও অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই সমতা থাকে, তাহলে দেখা হবে কে কম সময় মাঠে খেলেছেন। কম সময় খেলে একই সংখ্যক গোল করা ফুটবলারই অগ্রাধিকার পাবেন।

এরপরও সমতা বজায় থাকলে বিবেচনায় আসবে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা, অর্থাৎ পেনাল্টি ছাড়া করা গোল। এই পরিসংখ্যানে কিছুটা এগিয়ে রয়েছেন মেসি। কারণ, তিনি অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করেছেন। অন্যদিকে এমবাপে দুটি পেনাল্টির মধ্যে একটি গোল করেছেন প্যারাগুয়ের বিপক্ষে।

বর্তমানে গোল্ডেন বুটের লড়াইয়ে অবস্থান:

* লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ৮ গোল

* কিলিয়ান এমবাপে (ফ্রান্স) – ৮ গোল

* আর্লিং হালান্ড (নরওয়ে) – ৭ গোল

* হ্যারি কেইন (ইংল্যান্ড) – ৬ গোল

* জুড বেলিংহাম (ইংল্যান্ড) – ৬ গোল

* উসমান দেম্বেলে (ফ্রান্স) – ৫ গোল

* মিকেল ওয়ারজাবাল (স্পেন) – ৫ গোল

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোই নির্ধারণ করবে শেষ পর্যন্ত কে জিতবেন ২০২৬ আসরের গোল্ডেন বুট। গোলসংখ্যা সমান থাকলে অ্যাসিস্ট, মাঠে খেলার সময় এবং ওপেন প্লে থেকে করা গোলের হিসাবই নির্ধারণ করবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের বিজয়ী।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...