| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

আর্জেন্টিনার বনাম সুইজারল্যান্ড, পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম কার পক্ষে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১১ ১০:৪৩:০৯
আর্জেন্টিনার বনাম সুইজারল্যান্ড, পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম কার পক্ষে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগে অতীত ইতিহাস, পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম—সব দিক বিবেচনাতেই সুইজারল্যান্ডের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্য

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড এ পর্যন্ত মোট ৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সুইসদের বিপক্ষে অপরাজিত আলবিসেলেস্তেরা। ৭টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৫টিতে, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। সুইজারল্যান্ড এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে কোনো জয়ের মুখ দেখেনি। বিশ্বকাপের মঞ্চেও দুই দলের দেখা হয়েছে দুইবার, যার দুটিতেই শেষ হাসি হেসেছে ল্যাটিন আমেরিকার পরাশক্তিরা। সর্বশেষ ২০১৪ সালের বিশ্বকাপে অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা।

সাম্প্রতিক ফর্ম: অপরাজেয় আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে লিওনেল স্কালোনির দল রয়েছে দুর্দান্ত ফর্মে। শেষ ১৬-র ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও অসাধারণ ফুটবল খেলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখে তারা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়লো আর্জেন্টিনা। নিজেদের শেষ ৬ আন্তর্জাতিক ম্যাচে ৫টি জয় ও ১টি ড্র নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আলবিসেলেস্তেরা। এই ৬ ম্যাচে তারা প্রতিপক্ষের জালে ১৫টি গোল উৎসব করার বিপরীতে হজম করেছে মাত্র ৪টি গোল।

লড়াকু সুইজারল্যান্ড

অন্য দিকে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়লেও সাম্প্রতিক ফর্মে আর্জেন্টিনার চেয়ে কিছুটা পিছিয়ে সুইসরা। শেষ ১৬-র নকআউট ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। নিজেদের শেষ ৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩টি জয় ও ৩টি ড্র। এই ম্যাচগুলোতে তারা ১০টি গোল করার পাশাপাশি আর্জেন্টিনার সমান ৪টি গোল হজম করেছে।

কাগজে-কলমে, আক্রমণভাগের শক্তিতে এবং অতীত পরিসংখ্যানে আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে টাইব্রেকারে কলম্বিয়াকে বিদায় করে দেওয়া সুইজারল্যান্ডের রক্ষণভাগ ভাঙা লিওনেল মেসির দলের জন্য বড় পরীক্ষা হতে পারে।

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

বা

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...