প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন ফলাফল
শিক্ষা ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে ২০২৫ সালের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, যা ২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করে ফলাফল ও মার্কশিট দেখতে পারবেন।
এ ছাড়া ইন্টারনেট সুবিধা না থাকলেও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।
এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ক্যাটাগরিতে ৩৩ হাজার শিক্ষার্থী মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা করে আর্থিক সুবিধা পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডে নির্বাচিত ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে।
নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর থেকে পরবর্তী দুই বছর এই বৃত্তির আর্থিক সুবিধা ভোগ করবে।
একক্লিকে অনলাইনে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
