| ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বড় অভিযোগ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৮ ১১:১৪:৪৬
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বড় অভিযোগ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।

মঙ্গলবার (৮ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে পাঠানো এক চিঠিতে তারা ফিফার বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে যৌথভাবে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে বিশেষভাবে বিশ্বকাপ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

আইনপ্রণেতাদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে অভিযোগগুলো দ্রুত তদন্ত করা জরুরি। বিশেষ করে আলোচিত ‘বালোগান’ ইস্যুতে ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত একটি ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড দেখার পর থেকেই বিতর্কের শুরু। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে মন্তব্য করেন। এর কিছু সময় পরই ফিফা একটি আইনি বিধান প্রয়োগ করে বালোগানের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে, যা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এদিকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিষয়টি নিয়ে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন এবং ‘একটি বড় অন্যায়ের অবসান’ ঘটানোর জন্য তাকে ধন্যবাদ জানান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ফিফার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি ঘটনাটিকে ‘নজিরবিহীন’, ‘অবিশ্বাস্য’ এবং ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ চলাকালে রেফারিং, ম্যাচ পরিচালনা, রাজনৈতিক প্রভাব এবং স্পন্সর-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা এসব অভিযোগও তদন্তের আওতায় আনার পক্ষে মত দিয়েছেন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...