৭৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগাল ও স্পেনের লড়াই জমে উঠেছে। ম্যাচের ৭৫ মিনিট পার হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি এখনও ০-০ সমতায় রয়েছে।
দ্বিতীয়ার্ধে স্পেন আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে। ম্যাচে এখন পর্যন্ত তারা ১২টি শট নিয়েছে, যেখানে পর্তুগালের শট মাত্র ৬টি। লক্ষ্যভেদী শটেও স্পেন এগিয়ে, তাদের ৫টি শট অন টার্গেট, পর্তুগালের ৩টি।
বল দখলের লড়াইতেও স্পেনের আধিপত্য স্পষ্ট। তাদের দখলে ছিল ৫৬ শতাংশ বল, বিপরীতে পর্তুগালের ৪৪ শতাংশ। পাসের সংখ্যায়ও এগিয়ে স্প্যানিশরা। তারা ৪০০টি পাস সম্পন্ন করেছে, যেখানে পর্তুগালের পাস ৩৩১টি। পাস সফলতার হারও স্পেনের ৯১ শতাংশ, পর্তুগালের ৮৫ শতাংশ।
কর্নার আদায়েও এগিয়ে রয়েছে স্পেন। তারা এখন পর্যন্ত ৫টি কর্নার পেয়েছে, পর্তুগাল পেয়েছে ৩টি। ফাউলের সংখ্যায় স্পেন করেছে ১০টি, পর্তুগাল ৬টি। ম্যাচে এখন পর্যন্ত কোনো হলুদ বা লাল কার্ড দেখানো হয়নি।
লাইভ জয়ের সম্ভাবনায় স্পেন কিছুটা এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। পরিসংখ্যান অনুযায়ী, পর্তুগালের জয়ের সম্ভাবনা ১৬ শতাংশ, স্পেনের ৩৩ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ৫১ শতাংশ।
ম্যাচের শেষ ১৫ মিনিটে কোনো দল গোলের দেখা পায়, নাকি শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায়—সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা।
স্পেন বনাম পর্তুগাল ম্যাচটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন—
প্রথম সার্ভারে খেলা দেখতে না পেলে সার্ভার পরিবর্তন করে নিন।
সোহাগ/
