| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৭ ০২:১০:০৬
দ্বিতীয়ার্ধের খেলা শুরু, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ স্পেন ও পর্তুগালের বহুল আলোচিত লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে ০-০ সমতায়। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৪৫ মিনিট ও যোগ করা সময়েও কোনো দল গোলের দেখা পায়নি। এখন চলছে দ্বিতীয়ার্ধের খেলা।

প্রথমার্ধে আক্রমণে কিছুটা এগিয়ে ছিল স্পেন। লা রোহা মোট ৮টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে পর্তুগাল ৫টি শট নিয়ে ২টি অন টার্গেটে রাখতে সক্ষম হয়।

বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল স্প্যানিশরা। প্রথম ৪৫ মিনিটে তাদের দখলে ছিল ৫৫ শতাংশ বল, যেখানে পর্তুগালের দখলে ছিল ৪৫ শতাংশ। পাসিংয়েও আধিপত্য দেখিয়েছে স্পেন। তারা ২৩১টি পাস সম্পন্ন করেছে ৯০ শতাংশ সফলতায়, আর পর্তুগাল ২০১টি পাস দিয়েছে ৮৭ শতাংশ সফলতায়।

ম্যাচটি ছিল বেশ শৃঙ্খলাপূর্ণ। পর্তুগাল ৩টি এবং স্পেন ৫টি ফাউল করলেও এখন পর্যন্ত কোনো হলুদ বা লাল কার্ড দেখানো হয়নি। কর্নারের হিসেবে পর্তুগাল পেয়েছে ৩টি, আর স্পেন ২টি।

লাইভ পরিসংখ্যানে জয়ের সম্ভাবনায়ও এগিয়ে রয়েছে স্পেন। বর্তমানে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৩ শতাংশ, পর্তুগালের ২৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হচ্ছে ৩৩ শতাংশ।

প্রথমার্ধে গোল না এলেও দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণাত্মক ফুটবল ম্যাচটিকে আরও রোমাঞ্চকর করে তুলবে বলেই আশা করছেন সমর্থকরা।

স্পেন বনাম পর্তুগাল ম্যাচটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন—

প্রথম সার্ভারে খেলা দেখতে না পেলে সার্ভার পরিবর্তন করে নিন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...