| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৭ ০১:৪৭:০১
৪৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এ পর্তুগাল ও স্পেনের মধ্যকার হাইভোল্টেজ লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। নির্ধারিত ৪৫ মিনিটের সঙ্গে যোগ করা সময় চললেও কোনো দলই জালের দেখা পায়নি।

প্রথমার্ধে আক্রমণে কিছুটা এগিয়ে ছিল স্পেন। তারা মোট ৮টি শট নিয়েছে, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে পর্তুগাল ৫টি শট নিয়ে ২টি অন টার্গেটে রাখতে সক্ষম হয়েছে।

বল দখলের লড়াইয়েও স্পেন এগিয়ে ছিল। তাদের দখলে ছিল ৫৫ শতাংশ বল, যেখানে পর্তুগালের দখলে ছিল ৪৫ শতাংশ। পাসিংয়েও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশরা। তারা ২৩১টি পাস সম্পন্ন করেছে ৯০ শতাংশ সফলতায়, বিপরীতে পর্তুগাল ২০১টি পাস দিয়েছে ৮৭ শতাংশ সফলতায়।

দুই দলই কঠিন লড়াই উপহার দিলেও ম্যাচ ছিল শৃঙ্খলাপূর্ণ। পর্তুগাল ৩টি এবং স্পেন ৫টি ফাউল করলেও এখন পর্যন্ত কোনো হলুদ বা লাল কার্ড দেখানো হয়নি। কর্নারের হিসেবে পর্তুগাল পেয়েছে ৩টি, আর স্পেন ২টি।

লাইভ জয়ের সম্ভাবনার পরিসংখ্যানে স্পেন কিছুটা এগিয়ে রয়েছে। স্পেনের জয়ের সম্ভাবনা ৪৩ শতাংশ, পর্তুগালের ২৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ৩৩ শতাংশ।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমার্ধে গোল না এলেও দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণাত্মক ফুটবল ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে বলেই প্রত্যাশা সমর্থকদের।

স্পেন বনাম পর্তুগাল ম্যাচটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন—

প্রথম সার্ভারে খেলা দেখতে না পেলে সার্ভার পরিবর্তন করে নিন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। নতুন পে স্কেলে ...