বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও কত টাকা পাচ্ছে নেইমাররা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়েছে ব্রাজিলের। রাউন্ড অব ১৬-এ নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মাঠে হতাশা থাকলেও অর্থনৈতিক দিক থেকে বড় অঙ্কের পুরস্কার পাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেওয়া হয়েছে আরও ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্ত অর্থ দাঁড়াচ্ছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলারের মূল্য ১৪৪ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬৭ কোটি টাকা।
এবারের বিশ্বকাপে ফিফা মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি বিতরণ করছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
পুরস্কার তালিকা অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২০ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য রয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অধিকারী দল পাবে প্রায় ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে প্রায় ৩৮৯ কোটি টাকা।
এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা প্রতিটি দল পাবে প্রায় ২৭৪ কোটি টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ রয়েছে প্রায় ২১৬ কোটি টাকা। গ্রুপ পর্ব পেরিয়ে ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলো পাবে প্রায় ১৫৮ কোটি টাকা এবং ৩৩ থেকে ৪৮তম স্থানে থাকা দলগুলোর জন্য বরাদ্দ রয়েছে প্রায় ১৩০ কোটি টাকা।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এই বিপুল অর্থ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের জন্য বড় সহায়তা হবে। ভবিষ্যতে ফুটবল অবকাঠামো উন্নয়ন, তরুণ ফুটবলার গড়ে তোলা এবং জাতীয় দলের দীর্ঘমেয়াদি প্রস্তুতিতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- টানা বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা
- স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি, আরও বাড়ার ইঙ্গিত
