| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

একটু পর শুরু, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ; লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৬ ০৪:৩৩:৫৮
একটু পর শুরু, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ; লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে একটু পরই মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী দল ইংল্যান্ড ও স্বাগতিক মেক্সিকো। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে দুই দল মাঠে নামবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা (মেক্সিকো সিটি স্টেডিয়াম)। বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে স্পষ্টভাবে এগিয়ে ইংল্যান্ড। দুই দল এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬টিতে জয় পেয়েছে ইংলিশরা, মেক্সিকো জিতেছে ২টি ম্যাচ এবং একটি ম্যাচ ড্র হয়েছে। গোলের হিসাবেও এগিয়ে ইংল্যান্ড, তারা করেছে ২৩টি গোল, আর মেক্সিকোর গোল ১১টি।

বিশ্বকাপ ইতিহাসেও ইংল্যান্ডের স্মৃতি সুখকর। ১৯৬৬ বিশ্বকাপে একমাত্র দেখায় ইংলিশরা ২-০ ব্যবধানে হারিয়েছিল মেক্সিকোকে। সর্বশেষ ২০১০ সালের প্রীতি ম্যাচেও ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড।

তবে পরিসংখ্যানের বাইরে এবার স্বাগতিক মেক্সিকো দারুণ আত্মবিশ্বাসে রয়েছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সব ম্যাচ জিতেছে তারা এবং এখনও কোনো গোল হজম করেনি। অন্যদিকে থমাস টুখেলের অধীনে ইংল্যান্ডও ছন্দে রয়েছে, যেখানে অধিনায়ক হ্যারি কেইন আক্রমণভাগে বড় ভরসা।

বিশেষজ্ঞদের মতে, প্রায় ৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত মেক্সিকো সিটির আবহাওয়া এবং ঘরের মাঠের সমর্থন ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ফলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলের লড়াই জমে উঠারই সম্ভাবনা।

যেভাবে দেখবেন ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ লাইভ

* টেলিভিশনে (বাংলাদেশ): T Sports

* টেলিভিশনে (ভারত): Sports 18 ও Sports 18 HD

* মোবাইল ও অনলাইনে (বাংলাদেশ): Toffee অ্যাপ ও ওয়েবসাইটের ফিফা চ্যানেলে বিনামূল্যে।

* মোবাইল ও অনলাইনে (ভারত): JioCinema অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং।

ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...