নবম পে-স্কেলের গেজেট কবে? সর্বশেষ যা জানা যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। তবে চূড়ান্ত অনুমোদনের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
জানা গেছে, চলতি সপ্তাহেই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি নবম পে কমিশনের সুপারিশ মূল্যায়ন এবং বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দিতে পারে। এরপর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে গেজেট প্রকাশের প্রক্রিয়া এগোবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন বেতনকাঠামো তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রস্তাব অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর করা হতে পারে। আর বিভিন্ন ধরনের নতুন ভাতা ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বেতন বৃদ্ধির হারও নবম পে কমিশনের মূল সুপারিশের তুলনায় কিছুটা সমন্বয় করা হতে পারে।
এর আগে বাস্তবায়ন কমিটি তিন ধাপে পে-স্কেল কার্যকরের প্রস্তাব দিয়েছিল। সেই পরিকল্পনায় প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ, পরের বছর বাকি ৫০ শতাংশ এবং এরপর নতুন ভাতা কার্যকরের কথা ছিল। কিন্তু এ পদ্ধতিতে প্রশাসনিক জটিলতা এবং বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মচারীর বেতন কাঙ্ক্ষিতভাবে না বাড়ার আশঙ্কা তৈরি হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনেক সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন এমন অবস্থানে পৌঁছেছে যে প্রস্তাবিত বেতনের অর্ধেক কার্যকর করলে প্রকৃত আর্থিক সুবিধা খুবই সীমিত হতো। এমনকি কিছু ক্ষেত্রে মোট বেতন সাময়িকভাবে কমে যাওয়ার ঝুঁকিও ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়েই বাস্তবায়ন কৌশলে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।
সূত্রগুলোর মতে, সরকারের আর্থিক সক্ষমতা আরও বেশি থাকলে নতুন পে-স্কেল এক ধাপেই বাস্তবায়ন করা সম্ভব হতো। তবে তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের উদ্যোগকে তুলনামূলকভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতনকাঠামোতে রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই ধাপে ধাপে নতুন বেতনকাঠামো কার্যকরের পরিকল্পনা নিয়েছে সরকার।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল নবম পে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, স্বাস্থ্যসেবাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর পৃথক বেতনকাঠামো সংক্রান্ত সুপারিশও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন সরকারি সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষা।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা, জানুন ফলাফল
- Realme 16x 5G লঞ্চ, ৭,০০০mAh ব্যাটারি ও ১৪৪Hz ডিসপ্লে
- পে-স্কেল নিয়ে শেষ সচিব কমিটির বৈঠক, বড় বেতন বৃদ্ধির সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ আগস্ট ২০২৬
- দেশের বাজারে ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম
- একাদশে ভর্তি কবে? আবেদন, ফল ও ক্লাস শুরুর সূচি
- নবম পে-স্কেল নিয়ে বড় খবর, জুলাই থেকে আংশিক বাস্তবায়ন
- একাদশে ভর্তি শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়সূচি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৩ আগস্ট ২০২৬
- পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের ক্ষোভ বাড়ছে
- ডারউইন টেস্টে অলআউট অস্ট্রেলিয়া; লাইভ স্কোর
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- বিদ্যুৎ সংকট কাটাতে নতুন কৌশল, আজই মিলতে পারে স্বস্তি
