| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য যেসব সুবিধা বাড়তে পারে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৭ ১৫:০২:৪৩
নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য যেসব সুবিধা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো টিফিন ভাতা বৃদ্ধি। বর্তমানে মাসিক ২০০ টাকা টিফিন ভাতা পেলেও নতুন পে-স্কেলে তা পাঁচ গুণ বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকরের পর সরকারি চাকরিজীবীদের ভাতা কাঠামোয় এটিকে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বিদ্যমান টিফিন ভাতা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় কিছুটা লাঘব করতে ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

শুধু টিফিন ভাতাই নয়, নতুন পে-স্কেলের খসড়ায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এর মধ্যে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এ ছাড়া বৈশাখী উৎসব ভাতা বর্তমান মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। কর্মচারীদের সন্তানদের শিক্ষাব্যয় নির্বাহে মাসিক ২ হাজার টাকা শিক্ষা ভাতা চালুর প্রস্তাবও আলোচনায় রয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্যবীমা সুবিধা চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধী সন্তান রয়েছে এমন কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার টাকার বিশেষ চাইল্ড কেয়ার ভাতা প্রদানের প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এসব সুবিধা এখনো প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। সচিব কমিটি ও সরকারের চূড়ান্ত অনুমোদনের পরই নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে এবং তখনই চূড়ান্ত সুবিধাগুলো নিশ্চিত হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...