| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৫ ০৬:১০:১৪
স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক: দুর্দান্ত এক পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। বুধবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের মাত্র ৭ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও জালের দেখা পান এই তারকা ফরোয়ার্ড। ফলে বিরতিতে ২-০ গোলের স্বস্তিদায়ক ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মাতেউস কুনহা গোল করে ব্যবধান ৩-০ করেন এবং কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন।

পরিসংখ্যানে স্কটল্যান্ড কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়লেও কার্যকর ফুটবল খেলেছে ব্রাজিলই। ম্যাচে ব্রাজিল ২১টি শট নেয়, যার ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্কটল্যান্ড ১১টি শট নিয়ে মাত্র ৫টি অন টার্গেটে রাখতে সক্ষম হয়। বল দখলেও এগিয়ে ছিল ব্রাজিল, ৫৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল সেলেসাওরা। পাসিংয়েও ছিল দারুণ নৈপুণ্য, ৬০২টি পাসের মধ্যে ৯৩ শতাংশই ছিল সফল।

এই জয়ে গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে তিন নম্বরে থাকা স্কটল্যান্ডের নকআউট পর্বে ওঠার ভাগ্য এখন নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...