| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

পে-স্কেল বাস্তবায়নে নতুন মোড়!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৪ ১২:১৩:৩৭
পে-স্কেল বাস্তবায়নে নতুন মোড়!

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের বিভিন্ন দিক চূড়ান্ত করতে আজ (২৪ জুন) বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। নতুন বেতন কাঠামো কার্যকর, বেতন বৃদ্ধি, ভাতা সমন্বয় এবং বেতন বৈষম্য নিরসনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এ সভায় সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সচিব কমিটির সদস্যরা আলোচনা করবেন। প্রাথমিকভাবে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের চিন্তা থাকলেও সেটি দুই ধাপে করা সম্ভব কি না, তা নিয়েও আলোচনা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সূত্রগুলোর মতে, যদি দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়, তাহলে আগামী ১ জুলাই থেকেই সরকারি কর্মচারীদের মূল বেতনের শতভাগ বৃদ্ধি কার্যকর হতে পারে। তবে বেসিক বেতনের ৫০ শতাংশ নাকি পুরো ১০০ শতাংশ বৃদ্ধি পাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এছাড়া জাতীয় পে-কমিশনের সুপারিশের কতটুকু বাস্তবায়ন করা হবে, বিভিন্ন ভাতা কী পরিমাণ বাড়ানো হবে এবং পে-স্কেলের কারিগরি ও আইনি জটিলতা কীভাবে দূর করা হবে, সেসব বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য কমানোর বিষয়টি সভার অন্যতম আলোচ্য বিষয় হতে পারে। মূল্যস্ফীতির চাপ মোকাবিলা এবং নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের সহায়তা করতে নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

আলোচনায় থাকা একটি প্রস্তাব অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির ৬০ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০ শতাংশ কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এসব প্রস্তাব এখনো অনুমোদন পায়নি।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী আজ সচিব কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে পে-স্কেল সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা, আজকের বৈঠক থেকে নবম পে-স্কেলের বাস্তবায়ন, কার্যকর হওয়ার সময়সূচি এবং বেতন বৃদ্ধির হার সম্পর্কে একটি স্পষ্ট বার্তা পাওয়া যাবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...