| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ প্রকাশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৩ ২১:৫৭:০০
স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের সম্ভাব্য একাদশ প্রকাশ পেয়েছে। দলে সবচেয়ে বড় চমক হতে পারেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমার।

প্রকাশিত সম্ভাব্য একাদশ অনুযায়ী, ৪-২-১-৩ ফরমেশনে দল সাজাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। গোলবারের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার।

রক্ষণভাগে দেখা যেতে পারে ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনিয়োস এবং দানিলোকে। মাঝমাঠে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন ব্রুনো গুইমারায়েস।

আক্রমণভাগের ঠিক পেছনে ফ্রি রোলে খেলতে পারেন নেইমার। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফেরার পর তাকে একাদশে ফেরানোর সম্ভাবনা জোরালো হয়েছে।

সামনের তিনজন হিসেবে সম্ভাব্য একাদশে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, মাথেউস কুনহা এবং তরুণ প্রতিভা এন্দ্রিক। গতি, সৃজনশীলতা এবং আক্রমণাত্মক ফুটবলের সমন্বয়ে স্কটল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশই মাঠে নামাতে চান আনচেলত্তি।

বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে ব্রাজিলের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমর্থকদের নজর এখন নেইমারের দিকে, ইনজুরি কাটিয়ে তিনি কি আবারও সেলেসাওদের জার্সিতে জাদু দেখাতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-১-৩):

অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস; নেইমার; ভিনিসিয়ুস জুনিয়র, মাথেউস কুনহা, এন্দ্রিক।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...